• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মাওলানা জাহিদুল ইসলাম 

মোঃ রাহুল বিশ্বাস / ৪৩২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকার আরবি প্রভাষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর এমফিল গবেষক জাহিদুল ইসলাম পিরোজপুরী। শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ ও বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী । অবিভক্ত বাংলার ১ম প্রধানমন্ত্রী, ভাষা আন্দোলন ও কৃষক আন্দোলনের মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ। শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিন উপলক্ষ্যে এই গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল রাজধানীর সেগুন বাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলার ১৫২তম জন্মদিনের অনুষ্ঠানে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। শেরে বাংলার দৌহিত্র, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে মঞ্জুর হোসেন ইসা ও তানিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আহসান উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক মজনু।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন। আলোচনা সভায় বক্তারা শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবন, কর্ম, ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন। শেরে বাংলা ছিলেন বাঙালি জাতিসত্তার এক অনন্য প্রতীক। কৃষক-শ্রমিকের অধিকার রক্ষায় তাঁর অবদান আজও সমান প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মকে শেরে বাংলার চিন্তাধারা ও আদর্শ জানতে হবে-কারণ তিনি ছিলেন গণমানুষের নেতা, যিনি স্বপ্ন দেখেছিলেন দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজের।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অসংখ্য গুণী ব্যক্তিকে “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। এর মধ্যে শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাহিদুল ইসলাম পিরোজপুরী, মানবাধিকারে মো. মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিকতায় আরটিভির মাইদুল রহমান রুবেল, সঙ্গীতে জনপ্রিয় শিল্পী জেনস সুমন এছাড়াও সমাজসেবা, সংস্কৃতি ও উদ্যোক্তা উন্নয়নে অবদান রাখার জন্য আরও বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তৃতা, কবিতা পাঠ, ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেরে বাংলার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। শেষে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ শেরে বাংলার কর্মজীবনের ওপর একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category