• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

রাত পোহালেই বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার কর্মী সমাবেশ

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৫৮ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

তন্ত্র মন্ত্রের দিন শেষ,খেলাফতের বাংলাদেশ। ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত। এমনই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে কুষ্টিয়া শহর। কর্মী সমাবেশের মাহিন্দ্রক্ষণে, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার আওতাধীন ৭টি থানার সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো। আগামীকাল (২৩/১০/২০২৫) বৃহস্পতিবার বেলা ১০টা থেকে দিনব্যাপী কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরীর মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাফতকামী নেতাকর্মীদের মিলনমেলা / কর্মী সমাবেশ। বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নীতি আদর্শ ঠিক রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, বাংলাদেশ খেলাফত মজলিস নামক রাজনৈতিক দলটি। অত্র রাজনৈতিক দলের বর্তমান আমীর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক সাড়া পেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। তারই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দলীয় রোডম্যাপ ও নেতাকর্মীদের মূল্যায়ণ করতে দেশব্যাপী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তেমনিভাবে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে কর্মী সমাবেশ। সমাবেশ কে ঘিরে, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সভাপতি ও কেন্দ্রীয় সূরা সদস্য এবং দলটির পক্ষ্য থেকে কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি পদপ্রার্থী আল্লামা আব্দুল লতিফ খান নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে রয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এবং দলটির মনোনয়নপ্রাপ্ত কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামরা) আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান।  কর্মী সমাবেশের স্থানে উপস্থিত হলে সরজমিনে দেখা য়ায়, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা মোমিনুল ইসলাম ও সাংগঠনিক মাওলানা আব্দুল মতিন সহ একাধিক নেতৃবৃন্দ সমাবেশকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এদিকে মূল দলের কর্মী সমাবেশকে সফল করতে,অঙ্গ সংগঠন খেলাফত যুব মজলিসের কুষ্টিয়া জেলা সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলামের নেতৃত্বে মাঠে নেমেছে একঝাঁক যুব-নেতাকর্মী।

উল্লেখ্য যে, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। সর্বপোরি এই মহৎই কর্মী সমাবেশে কুষ্টিয়া জেলার খেলাফতকামী জনসাধারণদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য বিশেষভাবে আহবান জানান, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ও সেক্রেটারি মাওলানা আরিফুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category