জাগো তারুণ্যে যুব সংগঠনের সভাপতি রাহুল বিশ্বাস ঢাকা মেডিকেল হাসপাতালে সরাসরি দেখতে গেলেন সাংবাদিক রফিকুল্লাহ কালবী কে। তিনি সাংবাদিক কালবীর শারীরিক খোঁজ-খবর নিয়ে তার জন্য দোয়া করেন এবং জনগণের কাছে দোয়া চান এবং গভীর দুঃখ ও উদ্বেগের সাথে বলেন, কুষ্টিয়ার সাহসী সাংবাদিক ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবী- এর উপর গত ৬ অক্টোবর রাতে সন্ত্রাসী মুন্সী শাহীন আহমেদ জুয়েলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তুলে এনে হামলা এবং অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে। এই নৃশংস হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীরা নিরাপত্তাহীনতায় ভূগছে।এই বর্বর ও অমানবিক হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয় বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত বলে প্রতিয়মান হয়। জাগো তারুণ্য সংগঠনের সভাপতি রাহুল বিশ্বাস আরো বলেন : সাংবাদিকেরা বরাবরই নির্যাতিত, এভাবে চলতে থাকলে ন্যায়ের পক্ষে সংবাদ করতে নিরুৎসাহিত হবে সাংবাদিকেরা। আর সাংবাদিকরা যদি অন্যায়ের বিরুদ্ধে না লিখে না বলে, সমাজ আরো অধঃপতনের দিকে চলে যাবে। রাহুল বিশ্বাস বলেন ,আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার দ্রুত বিচার না হলে রাজপথে নামারও কড়া হুশিয়ারি দেন জাগো তারুণ্যের সভাপতি রাহুল বিশ্বাস। জাগো তারুণ্য সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে তিনি আরো বলেন – এই হামলায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা সম্মান ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তাদের পেশাগত দায়িত্ব পালন করতে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন,আমরা আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হবে এবং অপরাধীরা কোনোভাবেই পার পাবে না। সর্বশেষ তিনি বলেন, সাংবাদিক রফিকুল্লাহ কালবির সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের জন্য গভীর সহমর্মিতা জানাচ্ছি।