• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

মেহেরপুর সফরে লেখক: সাংবাদিক মুহাম্মদ রবীউল আলম

এস.এম. জামাল উদ্দিন / ৫৮০ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ছবি: আজাদীর কন্ঠ

ছবি: আজাদীর কন্ঠ নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি মেহেরপুরে ঘুরে এলেন সাপ্তাহিক মুক্তিবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া নিউজ সম্পাদক মুহাম্মদ রবীউল আলম। তিনি গত ২ এপ্রিল রাতে মেহেরপুরে যান এবং ৬ এপ্রিল ঢাকায় ফিরে আসেন।
মেহেরপুরে তিনি স্থানীয় সাংবাদিক, কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ করেন। তিনি মেহেরপুর প্রেস ক্লাব, দৈনিক মেহেরপুর প্রতিদিন অফিসে যান এবং মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন,ড. গাজী রহমান ও সাংবাদিক তোজাম্মেল আযমের বাড়ি যান।
মেহেরপুর প্রেস ক্লাবে সাংবাদিক আড্ডায় আড্ডায় উপস্থিত হন লেখক -সাংবাদিক মুহাম্মদ রবীউল আলম। সেখানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী,তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহা:সালাহউদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বেন ইয়ামিন মুক্ত,সাংবাদিক মেহের আমজাদ ও ঢাকাস্থ মেহেরপুর সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন।
দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা অফিসে যান। দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা অফিসে সাংবাদিক আড্ডায় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু,বাংলা নিউজের জুলফিকার আলী কানন, দেশ টিভি প্রতিনিধি আক্তারুজ্জামান, নিউজ 24 টেলিভিশনের সানোয়ার হোসেন ডালিম, এসটিভির রাসেল আহমেদ ও আজকালের খবরের কামরুল ইসলাম।
মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের বাড়িতে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক মুহাম্মদ রবীউল আলম।সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূরুল আহমেদ ও ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক মেহের আমজাদ।
সাংবাদিক মুহাম্মদ রবীউল আলম এডভোকেট ইয়ারুল ইসলাম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর রওশন আলী মনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,ও গরীবের ডাক্তার ডাঃ আবুল বাশার, সাংবাদিক ও আইনজীবী তুহিন আরণ্যৎ,সাংস্কৃতিক সংগঠক কবি নুর আলম,সাংবাদিক-লেখক মুহাম্মদ মুহসীন, কবি ও গীতিকার গোলাম মোস্তফা,কৃষিবিদ মাহবুবুর রহমান পলাশ, প্রাণিসম্পদ অফিসার মোঃ খালেকুজ্জামান ও সাংবাদিক মুজাহিদ আল মুন্না,আবু আক্তার করন (বাংলাট্রিবিউন) ও জাকির হোসেন (দীপ্ত টিভি),সাংবাদিক আব্দুল আজিজ ও শিল্পী নাজাত রহমানের পুত্র মশিউর রহমান খান(মজনু)র সাথে কথা বলেন।
মেহেরপুর শহরে রিকশা ভ্রমণ করেন লেখক সাংবাদিক মুহাম্মদ রবীউল আলম ও মেহেরপুরের বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. গাজী রহমান।তারা মেহেরপুরের কালাচাঁদপুরস্থ শাহ ভালাইয়ের দরগাসহ শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
মুহাম্মদ রবীউল আলম মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও লেখক তোজাম্মেল আযমের সাথে সাক্ষাৎ করেন।উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসানাত দীপু ও ব্যবসায়ী মো:ওয়াহেদ। এ সময়ে তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের তৎকালীন মেহেরপুর প্রতিনিধি আব্দুস সালাম খানের সাথে মোবাইলে মেহেরপুরের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category