কুষ্টিয়ায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে জাতীয় উলামা মাশায়েখ ও আয়িম্মা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭/০৯/২০২৫) বা’দ আছর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়,ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বক্তারা অগ্নিঝড়া বক্তব্য প্রদান করেন। জাতীয় উলামা মাশায়েখ ও আয়িম্মা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতা। জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুজাম্মিল হক কাসেমীর পরিচালনায় মানববন্ধনে অংশ গ্রহন করেন বহু নেতাকর্মী ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ তাওহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।