• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

নতুন পোষাকে এতিম শিশুদের মুখে হাসি ফুটালো শিশু তাহমিদ ফাউন্ডেশন

শাহ্ জামাল / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নতুন পোষাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন। গতকাল বৃহস্প্রতিবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ৫১ জন এতিম শিশুকে নতুন পোষাক, ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র মানুষ কে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ১০০ জন কে ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এতিম শিশু, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে নতুন পোষাক, খাদ্য ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা ডায়াগনষ্টিক মালিক সমিতির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হান্নান, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, শিশু তাহমিদ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, ভেড়ামারা কিন্ডার গার্টেন এস্যোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category