• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

দিশায় চাকরী হতে অবসর গ্রহণ করায় পিয়ন সেকেন্দার কে এককালীন চেক প্রদান

এস.এম. জামাল উদ্দিন / ৩৪৩ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী ও আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা দিশায় চাকরী হতে অবসর গ্রহণ করায় পিয়ন পদে মো. সেকেন্দার আলীকে এককালীন বাইশ লক্ষ বাহাত্তর হাজার ঊনপঞ্চাশ টাকার চেক প্রদান করা হয়। আজ দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে মো. সেকেন্দার আলীর হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় সংস্থার কার্যনির্বাহী প‌রিষ‌দের সভাপতি এম. এ সালাম, নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম, উপ নির্বাহী পরিচালক এম. আর ইসলাম, সহকারী নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন, ওয়ারেশ আলী, জাহিরুল ইসলাম, সুমন মেহেদীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জনাব সেকেন্দার আলীর কর্মময় বর্ণিল জীবনের স্মৃতিচারণ করে সংস্থার প্রতি আনুগত্যতা, একাগ্রতা ও অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও সংস্থার পক্ষ থেকে তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।উল্লেখ্য, ১৯৯৮ সালের ৭ ফেব্রুয়ারী পিয়ন পদে নিয়োগপ্রাপ্ত হয়ে ৬০(ষাট) বছর বয়স পূর্তিতে ২০ জানুয়ারি ২০২৫ তারিখে চাকরী হতে অবসর গ্রহণ করেন।চূড়ান্ত পাওনাদির হিসাবান্তে অদ্য সোমবার সংস্থার প্রধান কার্যালয়ে তার হাতে এ চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category