• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

জাতীয় নির্বাচন শেষে স্থানীয় নির্বাচন ভাবনা শীর্ষক আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩২৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কর্মী মূল্যায়ন সভা ও স্থানীয় নির্বাচন বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। (০১/০৩/২০২৬) রবিবার সকাল ৯টা হতে অর্ধবেলাজুড়ে এ কর্মী মূল্যায়ণ ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার কর্মকর্তা ও কর্মীদের কাজের পর্যালোচনা করা হয়।এই সভায় ভোটের আগের ও পরের পরিস্থিতি চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যতে কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলীয় জোটের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস, এই ইসলামী সংগঠনটির কেন্দ্রীয় আমির হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মামুনুল হক। এদিকে কেন্দ্রীয় আমিরের নির্দেশ অনুযায়ী সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলায় ১১দলীয় জোট কর্তৃক জামায়াত মনোনীত এমপি প্রার্থীদের সমর্থন দেন, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত স্ব স্ব আসনের এমপি প্রার্থীরা। একাধারে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনেই জামায়াতের প্রার্থীদের পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে মাঠে ময়দানে ব্যাপকভাবে কাজ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। যার ধারাবাহিকতায় এই জেলার ৩টি আসনেই ১১দলীয় জোট থেকে জামায়াতের এমপি প্রার্থীরা ভূমিধস বিজয় লাভ করেছেন। এখন সামনে ধাপে ধাপে আসবে স্থানীয় জেলা পরিষদ,উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন। এদিকে এজেলায় জাতীয় নির্বাচনে জামায়াতকে সকল আসন ছেড়ে দিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ। সেই সুবাদে মনের আকাঙ্খা অনুযায়ী স্থানীয় নির্বাচনে নিজেদের সঠিক মূল্যায়ন চান বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া। এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান এর সঞ্চালনায়, নির্বাচনী দায়িত্ব পালনে নেতাকর্মীদের সক্রিয়তাদক্ষতা ও সততা মূল্যায়ন করা হয়। কার্যক্রমের সীমাবদ্ধতা ও সমস্যাগুলো চিহ্নিত করে ভবিষ্যতে তা সমাধানের উপায় খোঁজার পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও পরবর্তী নির্বাচনের জন্য করণীয় এবং কৌশল নির্ধারণ করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ মনে করেন যে, এই ধরনের মূল্যায়ন সভা স্বচ্ছতা ও কাজের গুণমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে অত্র অনুষ্ঠানের অংশবিশেষ বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে, জেলার প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ এর বিরুদ্ধে জাতীয় নির্বাচনকালীন সময়ে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠে, এবং তাকে সংগঠন থেকে আনুষ্ঠানিক অব্যাহতি দেওয়া হয়। সেইসাথে গঠনতান্ত্রিক নিয়মের দিকে লক্ষ্য করে এবং উপস্থিত জেলার নির্বাহী পরিচালনা পোর্ষদের ভোটাভুটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা আব্দুল মতিন। এছাড়াও চলমান পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে নানান পরিকল্পনা গ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। সংগঠনটির নেতাকর্মী ও সূধীজনদের সম্মানে আগামী ১৮রমজান ইফতার মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category