• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ার চারটি আসনেই মনোনয়ন-পূর্ব উত্তেজনা: আসছে নির্বাচন- সমীকরণ বদলের আভাস

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আগামী সংসদ নির্বাচন ঘিরে কুষ্টিয়ার চারটি আসনে রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে এখন বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ইসলামি আন্দোলন। তবে এই ৩ দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামি সমমনা ৮দলের ঐক্যের সিদ্ধান্ত বলতে গেলে চূড়ান্ত পযার্য়ে চলে গিয়েছে। অথচ এদিকে বিএনপির ভেতরে ভাঙন, মনোনয়ন-সংকট, তৃণমূল-বনাম-কেন্দ্র দ্বন্দ্ব, মাঠকর্মীদের বিক্ষোভ—সব মিলিয়ে নির্বাচনী ফল ধোঁয়াশায় পড়েছে।

★-বিএনপির বিভক্তি মেটাতে তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব।

★-বিএনপির অনেক আসনে বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা।

★-বিক্ষুব্ধদের অভিযোগ, তৃণমূলকে গুরুত্ব দেওয়া হয়নি।

কুষ্টিয়া-১ (দৌলতপুর): মনোনয়ন ঘিরে উত্তেজনা, ঐতিহ্য বনাম বিভক্তি-

বিএনপি থেকে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চুর প্রাথমিক মনোনয়ন, অন্যদিকে জামায়াতের অধ্যক্ষ বেলাল উদ্দিনের শক্ত সাংগঠনিক ভিত্তি। এনসিপির পক্ষ থেকে নুসরাত তাবাসসুম প্রাথমিক মনোনয়ন জমা দিয়েছেন।

বিএনপি এখানে ঐতিহ্যগতভাবে শক্তিশালী। তবে, কেন্দ্রীয় যুবদল নেতা শরীফ উদ্দিন জুয়েলের অনুসারীরা মনোনয়ন নিয়ে তীব্র ক্ষোভে মানববন্ধন করছেন। একাংশ প্রকাশ্যে চায় “মনোনয়ন পরিবর্তন”। দ্বন্দ্ব দীর্ঘায়িত হলে বিএনপির বিজয় ব্যবধান কমে আসতে পারে, সুবিধা নিতে পারে জামায়াত—তাদের নির্দিষ্ট ভোটব্যাংক থাকায়।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): তৃণমূলের “শহীদুল” দাবিতে অচলাবস্থা-

বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।  তৃণমূল এবং দলের দুই উপজেলা (মিরপুর ও ভেড়ামারা) বিএনপির দুর্দান্তভাবে সমর্থিত ও তিনবারের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম মনোনয়ন প্রত্যাশী। জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর এর জনসমর্থনও কোনভাবেই ফেলে দেওয়ার মতো নয়।জাতীয় পার্টির (কাজী জাফর গ্রুপ) পক্ষে সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকনও জোট প্রার্থী হওয়ার প্রস্তুতিতে মাঠে সক্রিয়। অধ্যাপক শহীদুল ইসলামের তিনবারের সাংসদ-অভিজ্ঞতা, মুক্তিযোদ্ধা পরিচয়, তৃণমূলের আস্থা ও নিরবচ্ছিন্ন গণসংযোগে তিনি সবচেয়ে জনপ্রিয়। স্থানীয় ইউনিয়ন, পৌর, উপজেলা নেতারা ধারাবাহিক মানববন্ধন, নফল রোজা, গণ-ইফতার, মহাসড়ক অবরোধ—এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ—সবই শহীদুল ইসলামের মনোনয়নের দাবিতে।  বিএনপির প্রাথমিক মনোনয়নে রাগীব রউফ চৌধুরী থাকলেও, তাঁর সমর্থন তুলনামূলকভাবে দুর্বল—তৃণমূল “প্রার্থী পরিবর্তনের” দাবিতে অচলাবস্থা সৃষ্টি করেছে। দলে এখন তীব্র ধারণা, শহীদুল ইসলামকে বাদ দিলে ঐক্য হবে না, স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থী উঠতে পারে। আহসান হাবিব লিংকনও অনেক বছর ধরে নির্বাচন করে জোট, বিএনপি এবং স্থানীয় নেতাদের মধ্যে আলোচনায়, তাঁর পক্ষে সমর্থক মোর্চা গড়ে উঠছে। তৃণমূলের দাবিকৃত নেতা বাদ পড়লে সুষ্ঠু নির্বাচনের কামনা রাখলেও, দলীয় বিভাজন, বিক্ষোভ, বহুমুখী নেতৃত্বের কারণে বিএনপির জয় কঠিন হতে পারে।

কুষ্টিয়া-৩ (সদর): জাকির বনাম সোহরাব, মাঠে মুখোমুখি জামায়াতের নতুন মুখ-

বিএনপি কেন্দ্রের প্রাথমিক মনোনয়ন প্রকৌশলী জাকির হোসেন সরকার, যিনি অতীতে সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন; জেলা রাজনীতিতে তার সংশ্লিষ্টতা ও সাম্প্রতিক সামাজিক কর্মকাণ্ডে জনপ্রিয়তা বাড়লেও, সাবেক সংসদ সদস্য (এখনো দারুণ জনপ্রিয়) অধ্যক্ষ সোহরাব উদ্দিনের অনুসারীরা প্রকাশ্যেই সড়ক অবরোধ, মশাল মিছিল করেছে।জামায়াত এখানে আলোচিত বক্তা মুফতি আমীর হামজাকে প্রাথমিকভাবে মনোনীত করেছে—তবে সম্প্রতি বিভিন্ন বিষয়ে বিতর্কিত বক্তব্যের কারণে তাকে নিয়ে দেশজুড়ে নানান আলোচনা সমালোচনা হলেও, তার জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া-৩ আসনে ভালোভাবেই প্রভাব ফেলবে।বিএনপির যুদ্ধ শিবিরে জাকির বনাম সোহরাব দ্বন্দ্ব স্পষ্ট, এ কারণে সংগঠনের ক্ষয় দেখা দিয়েছে। মুফতী আমীর হামজার ইসলামি ভাবধারা ও ধর্মভিত্তিক সমর্থনই এখন তার প্রধান সম্পদ, তবে ওই সমর্থন সাংগঠনিকভাবে ধরে রাখাটাই বড় চ্যালেন্জ।এছাড়াও ইসলামি সমমনা ৮দলের সমর্থন মুফতী আমির হামজা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে যদি বিএনপি দলীয় ঐক্যপূর্বক কোনো একজনকে চূড়ান্ত করতে না পারে, নিজেদের মধ্যে ভোটভাঙা নিশ্চিত। এতে জামায়াত শক্তিশালী প্রার্থী ছোট ব্যবধানে এগিয়ে যেতে পারে।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): অভ্যন্তরীণ ক্ষোভই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ-

বিএনপির পক্ষ থেকে দুইবার নির্বাচিত সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রাথমিকভাবে এগিয়ে, অথচ প্রবীণ নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্ব, মাঠের ত্যাগ ও দীর্ঘদিনের উপস্থিতি বেশিরভাগ তৃণমূলের সমর্থন পেয়েছে। স্থানীয় একাধিক গ্রুপ শেখ সাদীর মনোনয়নের দাবিতে সরব।রুমীর পরিচিতি ও অভিজ্ঞতা থাকলেও, আনসার প্রামাণিকের জনসম্পৃক্ততা, মাঠের উপস্থিতি ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অনড় অবস্থান স্পষ্ট। তীব্র ক্ষোভ ও প্রতিরোধ, অভিযোগ মিটিং-মিছিল-কর্মসূচি চলছে।বিএনপির বিভাজন অব্যাহত রাখলে দলটি এখানে দুর্বল হতে বাধ্য; দলীয় ভোট কমে যাবে এবং প্রতিদ্বন্দ্বীরা সুবিধা নিতে পারে। এদিকে জামায়াতে ইসলামী সহ সম্প্রতি ঐক্য হওয়া ইসলামি সমমনা ৮দলের সমর্থন পেতে পারেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনে ইসলামি আন্দোলন মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান। নির্বাচনী ময়দানে তার জনসমর্থন দিন দিন বাড়ছে বৈকি কমছেনা।

এবারের নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের বিরুদ্ধে ঘন ঘন প্রকাশ্য আন্দোলন, প্রার্থিতা ঘিরে তৃণমূল-কেন্দ্র দ্বন্দ্ব, এবং স্থানীয় নেতাদের প্রত্যাশিত সম্মান না পাওয়া—সব মিলিয়ে বিএনপির মনোনয়ন সংক্রান্ত গ্রুপিং রাজনীতির কারণে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন সহ ইসলামি সমমনা ৮দলের সঙ্গে একক বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নির্বাচনী পরীক্ষাকে কঠিন করে তুলছে। চূড়ান্ত মনোনয়নের আগেই বিক্ষোভ-বিভাজন প্রকাশ্যে চলে এসেছে; এটা চলতে থাকলে বহু আসনে ফলাফল প্রত্যাশার বাইরে যেতে পারে—স্থানীয় চমক, স্বতন্ত্র বা মূলদল ভাঙা ফলের সূচনা হতে পারে। দলগুলোর ঐক্য ও ফাইনাল মনোনয়ন নির্ধারণ এখন নির্বাচনী ফলাফলের আসল চাবিকাঠি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category