• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৫৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জালানী সংকট নিরসনের দাবীতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যজোটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অন্িঠত হয়েছে। রোববার বিকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস থেকে মিছিলটি শুরু হয়ে মজমপুর রেলগেট হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের এমপি আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন, এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্নয়ক জান্নাতুল ফেরদাউস টনি, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল মাহমুদসহ ১১ দলীয় ঐক্য এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ যে রায় গনভোটের মাধ্যমে দিয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি চলমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category