• সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় অসুস্থ্য গরুর মাংস বিক্রেতার জরিমানা

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়া শহরে মাঝে মধ্যেই মাইকিং করে মাত্র সাড়ে ৫শ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রির খবরে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ ক্রেতারা। যেখানে ৭শ থেকে সাড়ে ৭শ টাকার নিচে এক কেজি গরুর মাংস পাওয়াই দুস্কর সেখানে মাত্র সাড়ে ৫শ টাকায় এক কেজি গরুর মাংস যেন আকাশ কুসুম কল্পনা।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শহরের মজমপুর গেট কাঁচা বাজার সংলগ্ন এলাকায় তিন-চারজন ব্যক্তি সাড়ে ৫শ টাকায় গরুর মাংস বিক্রি করে আসছিল। বিক্রির দিন বিকেলে শহরজুড়ে তারা মাইকিং করে তার পর জবাইকৃত গরুর মাংস এনে সেখানে হাজির করা হয়। চলে অনেক রাত পর্যন্ত বিক্রি। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, মজমপুর গেট কাঁচা বাজার সংলগ্ন এলাকার ওই চক্রটি বিভিন্ন এলাকায় স্ট্রোক, অসুস্থ্য গরুর সন্ধান নিয়ে থাকে। বিভিন্ন হাটে তাদের লোক ফিট করা থাকে। হাটের মধ্যে অসুস্থ্য হয়ে পড়া, স্ট্রোক করা গরু পেলে এই চক্রটি তারা খবর দেয় ওই খবরের ভিত্তিতে চক্রটি তাৎক্ষণিক সেখানে হাজির হয়ে একটা নামকাওয়াস্তা দাম দিয়ে গরুটি কিনে এনে গোপনে জবাই করে বিক্রির জন্য উপস্থাপন করে। যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের মজমপুর গেইট এলাকায় মাইকিং করে নিম্ন মানের নষ্ট মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত মাংস ব্যবসায়ী রাজু আহম্মেদ দীর্ঘদিন ধরে শহরের চৌড়হাস, কাস্টমস মোড়,সাদ্দাম বাজার,মজমপুর গেইট এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে খাওয়ার অনুপযোগী অসুস্থ্য গরুর মাংস বিক্রয় করে আসছিল।
বুধবার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরীনের অভিযোগের ভিত্তিতে মোবাইল টিম খাওয়ার অনুপযোগী মাংস জব্দ ও জরিমানা করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, বিবর্ণ ও খাওয়ার অনুপযোগী এসব মাংস এক শ্রেনীর ব্যবসায়ীরা অঞ্জাত জায়গা থেকে এনে বিক্রয় করে থাকে। শহরের রাজার হাট এলাকাতেও এ ধরনেরএকটি গ্রুপ সক্রিয় আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এলাকাবাসী জানিয়েছে, শুধু মাত্র জরিমানা করে এ ধরণের বড় অপরাধের শাস্তি হলে হবে না। এ ধরণের প্রতারক ব্যবসায়ীদের কারাদন্ড হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category