• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় জামায়াতের উদ্যোগে সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান

সামছুল হক রুবেল, কুষ্টিয়া / ৪৭৪ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামী উদ্যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর–ভেড়ামারা-২ আসনের এমপি প্রার্থী জননেতা আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিনসহ জেলা ও শহরের বিভিন্ন নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির মো: এনামুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন,“মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এ জন্যই আমরা এসব চিকিৎসা সামগ্রী প্রদান করেছি।” “জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক ও কল্যাণমূলক সংগঠন।”“জনগণের পাশে থেকে সেবা করা আমাদের ঈমানি দায়িত্ব।”শেষে এসব চিকিৎসা সরঞ্জাম হাসপাতালের দায়িত্বশীলদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category