• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়া আসবেন আল্লামা আব্দুল হক; হুফফাজ কর্তৃক মুআল্লীম প্রশিক্ষণের সিদ্ধান্ত

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৫১৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন,কুষ্টিয়া জেলা শাখার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের কমলাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ওয়াজেদ আলী নুরানি হাফেজিয়া মাদ্রাসায় সদর উপজেলা শাখার সঙ্গে এ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কুষ্টিয়া পৌর শাখার কমিটি নবায়ন করে, নতুনদের হাতে নেতৃত্ব প্রদান করেন জেলা শাখার নেতৃবৃন্দরা। বৈঠকের মূল বিষয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়েছে, বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সারা বাংলার উস্তাদুল হুফফাজ আল্লামা আব্দুল হক আসবেন কুষ্টিয়া জেলায়। এনিয়ে চলছে কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীদের নানান প্রস্তুতি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সভাপতি আল্লামা আব্দুল হক কুষ্টিয়া এসে পবিত্র কুরআনের হাফেজদের সরাসরি তিন দিনের প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানা গিয়েছে। এখবর শোনামাত্র কুষ্টিয়া জেলার সর্বস্তরের কওমী মাদ্রাসার শিক্ষকদের মুখে হাসি ফুটেছে, শিক্ষক রা বলেন যে দীর্ঘদিনের ইচ্ছে ছিলো আমাদের এমন একটি প্রশিক্ষণ করার। শায়েখ আব্দুল হক এর থেকে তার জীবদ্দশায় কাছে পেয়ে সরাসরি প্রশিক্ষণ নেওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল লতিফ খান, ধাপারিয়া কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রেজাউল করিম ধাপাড়িয়া,মদিনাতুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সেক্রেটারি ও কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু সুফিয়ান, জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবুল খায়ের, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা বরকতুল্লাহ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুর ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ খালিদ সাইফুল্লাহ, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ তরিকুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ, জেলা শিক্ষা সচিব হাফেজ আশিকুল্লাহ, জেলা অর্থ সম্পাদক হাফেজ মাওলানা বুরহান উদ্দিন, হাফেজ আখতার হাফেজ রুহুল বিন মিজান প্রমুখ।এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর শাখার সেক্রেটারি হাফেজ মাসুদ, শিক্ষা সচিব হাফেজ মুজাম্মেল হোসেন চৌধুরী, হাফেজ কাওছার মাহমুদ, হাফেজ আবু ইউসুফ সিদ্দিকী, হাফেজ কাবিল, হাফেজ সাইফুল্লাহ, কুষ্টিয়া পৌর শাখার হাফেজ মাওলানা মাহদী হাসান, হাফেজ জাহিদুল ইসলাম সহ অসংখ্য হুফফাজের জেলা শাখা, সদর শাখা ও পৌর শাখার নেতাকর্মীরা। সর্বোপরি দোয়া ও মোনাজাতের মাধ্যমে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কুষ্টিয়া জেলার জরুরী বৈঠক সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category