• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

এবার ভোট যুদ্ধ হবে ইসলাম আর শয়তানের মাঝে: মুফতী আমির হামজা

শাহ্ জামাল / ৩৯৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন ও তাফসীরকারক মুফতি আমীর হামজা বলেছেন, বদর, উহুদ যুদ্ধ আমরা দেখি নি। কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধ। এ যুদ্ধ হবে ইসলাম আর শয়তানের মাঝে। এ যুদ্ধে তাঁরই বিজয় হবে, যারা ইসলামের পক্ষে থাকবে। তিনি বলেন, ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ইসলামের পক্ষের শক্তি কে ধ্বংস করতে চেয়েছিলো। ইসলামী বক্তা, রাজনৈতিক নেতাদের মিথ্যা হয়রানীমুলক মামলা দিয়ে জেলে ভরে আমাদের কন্ঠ রোধ করেছিল। আমাকেও ৩ বছর জেলের অন্ধকারের প্রকষ্টে আটকে রেখেছিল। মসজিদের মেম্বর থেকে ইসলামের পক্ষে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী নির্বাচনে যদি ইসলামের পক্ষের ব্যালট বিজয়ী হতে না পারে, তাহলে নতুন ফ্যাসিষ্টরা ইসলামী ব্যাক্তিদের জন্য আরো নারকীয় নির্যাতন রেডি করে রেখেছে। তিনি গতকাল শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারার সাথী ফুড পার্ক এন্ড রেষ্টুরেন্টে ওলামা সম্মেলন-২০২৫এ প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখার সময় উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জালাল উদ্দীন। ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর। ভেড়ামারা পৌর জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম সাগরের উপস্থাপনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি হাসান মুরাদ, মাওলানা আবু সাঈদ শাহীন, মুফতি আব্দুল ওয়াহিদ, মুফতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category