• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর-৩ আসনের নির্বাচনী প্রস্তুতি সভা

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩০৫ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর-৩ আসনের নির্বাচনী প্রস্তুতি সভা ও নির্বাচন পরিচালনা পরিষদ (আইএবি) কমিটি গঠন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল ৩টায়,কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান বক্তা দ্বীনি সংগঠন কুষ্টিয়ার সাবেব ছদর/সভাপতি মাওলানা ইউনুস আলী, প্রধান অতিথি বাংলাদেশ মুজাহিদ কমিটির কুষ্টিয়া জেলা ছদর/সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক অধ্যাপক মাওলানা নূর মোহাম্মদ বিন হানিফ, বিশেষ অতিথি ইসলামি আন্দোলন জেলা নির্বাচন পরিচালনা পরিষদের যুগ্ম আহবায়ক ডাক্তার মাওলানা দেওয়ান আব্দুল খালেক, জেলা নির্বাচন পরিচালনা পরিষদের সমন্বয়ক ও ইসলামি আন্দোলন জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, ইসলামি আন্দোলন কুষ্টিয়া জেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম মুলতান, আব্দুল্লাহ আখন্দ, জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার, কুষ্টিয়া সদর সভাপতি মুফতী মুখতারুজ্জামান, কুষ্টিয়া সদর সেক্রেটারি মনিরুল ইসলাম, কুষ্টিয়া পৌর সভাপতি শফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি ক্বারি আবু সাঈদ, ইসলামি যুব আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ তাওহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন যে, ফ্যাসিস্ট ও চাঁদাবাজ তৈরি হয় এমন নির্বাচন চাই না: ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়। কারণ, এ পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। অথচ যারা বিরোধিতা করছে, তারা আজও যৌক্তিকভাবে এর কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে বলেও মন্তব্য করেন বক্তারা। এছাড়াও বক্তারা আরও বলেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য সংগ্রাম করছি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই। দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনিয়ম, ভোট চুরি, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে কিছু দল এ পদ্ধতির বিরোধিতা করছে। কারণ তারা জানে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের অবৈধ আধিপত্য, দুর্নীতি ও অন্যায়ের সুযোগ বন্ধ হয়ে যাবে।’ সর্বপোরি নির্বাচনী প্রস্তুতি সভায় ব্যাপক উপস্থিতি জনসমাগমের মাঝে দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category