• সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

ইইউবি চেয়ারম্যান কে? বৈধ কাগজ বনাম ক্ষমতার খেলা

আজাদীর কন্ঠ ডেস্ক / ৩৯৬ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
বৈধতা না থাকলেও ক্ষমতার জোরে চেয়ার চান মকবুল আহমেদ খান

নিজস্ব প্রতিনিধি:

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (BOT) চেয়ারম্যান পদ নিয়ে চলছে চরম টানাপড়েন। একজনের হাতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বৈধ কাগজপত্র, আর অন্যজন ব্যবহার করছেন প্রভাব ও ক্ষমতার দাপট। এ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি ও উৎকণ্ঠা। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডে (BOT) থাকা একাধিক সদস্যের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে চেয়ারম্যান দাবি করছেন সাবেক চেয়ারম্যান মকবুল আহমেদ খান । অন্যদিকে, যিনি কাগজপত্রে বৈধ চেয়ারম্যান হিসেবে আছেন, তিনি পরিস্থিতি সামাল দিতে আইনানুগ পদক্ষেপ নিচ্ছেন। এই দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষা পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংশ্লিষ্টরা চান দ্রুত সমাধান।

গত বৃহস্পতিবার গাবতলীস্থ স্থায়ী ক্যাম্পাসের সকল ডিপার্টমেন্টের শিক্ষকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এর আগে গত বুধবার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বর্তমান (BOT) চেয়ারম্যান এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, জুলাই ছাত্র আন্দোলনের পর সাবেক (BOT) চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান এর একটি অনৈতিক কার্যকলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয় এবং তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা, যা বিগত ২০২২ সালের UGC এর তদন্ত রিপোর্টে উঠে এসেছে। তার বিরুদ্ধে নারী ঘটিত অভিযোগ সহ বিস্তর অভিযোগ নিয়ে পদত্যাগের দাবি তুলে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা, পরবর্তীতে আন্দোলনের মুখে BOT থেকে সেচ্ছায় পদত্যাগ করেন ড. মকবুল আহমেদ খান।

এসময় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের তথ্য ভিত্তিহীন জানিয়েছেন ইউনিভার্সিটির শিক্ষকরা আরও বলেন (BOT) সকল সদস্যদের সম্মতিতে আহমেদ ফরহাদ খানকে ইইউবি (BOT) এর চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউনিভার্সিটির ট্রেজারার মোশাররফ হোসেন সরকার বলেন, ইইউবির বর্তমান (BOT) এবং প্রশাসন নিয়ে সম্প্রতি কিছু বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ইতিমধ্যে শৃঙ্খলা ভঙ্গ সহ পাঁচটি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে একজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

যানা যায়, বুধবার, ২ জুলাই শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। তাকে ‘ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’—মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শোকজ চিঠি পাওয়ার ৩ কার্যদিবসের মধ্যে জবাব চেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত শিক্ষার্থী হলেন, আইন বিভাগের ২৪তম ব্যাচের মশিউর রহমান (রাঙ্গা)।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মশিউর রহমান (রাঙ্গা) বলেন, “আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি প্রক্টর স্যারকে বলে এসেছি—আমি এর জবাব দেবো না।”

সংবাদ সম্মেলনে, উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাইনান্স ডিরেক্টর, বশিরুল আজম সেলিম বলেন, শ্যামলী ক্যাম্পাস কখনই ইইউবি এর নামে রেজিস্ট্রিকৃত কোন সম্পত্তি ছিল না, এটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি আইন অনুযায়ী শ্যামলী ক্যাম্পাস আয়তনে ছোট হওয়াই আমরা ২০১৫ সালে গাবতলীতে ৫ লক্ষ স্কয়ার ফিটের ১২ তলা ক্যাম্পাস স্থানান্তর করি এবং সকল সিদ্ধান্ত সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খানের মেয়াদকালে সম্পন্ন হয়েছে।


প্রোগ্রাম কো অর্ডিনেশন ডিরেক্টর এমদাদুল হক বলেন, রাঙ্গার বিরুদ্ধে প্রাক্তন (BOT) চেয়ারম্যান এর কর্তৃক প্রতি মাসে নির্ধারিত পরিমাণ অর্থ নেওয়ার তথ্য প্রমাণ পাওয়া গেছে। বর্তমান (BOT) থেকে সেই সুযোগ না পাওয়ায় হিসাব শাখায় গিয়ে জোরপূর্বক অডিট সংক্রান্ত নথি দাবি করা সহ একাধিক অনৈতিক কার্যকলাপের সত্যতা পাওয়া গেছে। একজন শিক্ষার্থী হিসেবে এটা তার কাম্য নয়।

অতিরিক্ত রেজিস্ট্রার এস এম যুবায়ের বলেন, ২৬ অক্টোবর ২০২৪ নতুন BOT গঠিত হয়েছে এবং RJSC তে জমা দেওয়া হয়। NSI তদন্ত শেষে ক্লিয়ারেন্স দেওয়ার পর গত ২৯ জানুয়ারি ২০২৫ তা RJSC তে পূর্নাঙ্গ ভাবে রেকর্ড হয়েছে।

প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর নাকিব আল কাউসার বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, মান উন্নয়ন, ব্যক্তিগত এজেন্ডা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিভার্সিটির সকল উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে কিছু শিক্ষার্থী।

ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন ডিরেক্টর, মোহাম্মদ জুনায়েদ মুনির বলেন, চলমান পরিস্থিতিকে বিভ্রান্তির মাধ্যমে বিশৃঙ্খলার দিকে না নিয়ে গিয়ে বরং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে।

এ বিষয়ে (BOT) চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান প্রতিবেদক কে বলেন, একটি পক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করে অনৈতিকভাবে ইউনিভার্সিটি পরিচালনা করতে চেষ্টা করে যাচ্ছে, ইতিমধ্যে তার অনেকগুলো প্রমাণ আমাদের হাতে এসেছে, ইইউবি কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

উপাচার্য প্রফেসর ড. মোঃ আলীম দাদ বলেন, প্রাক্তন বিজনেস চেয়ারম্যান ফারজানা আলম সাবেক (BOT) চেয়ারম্যান মকবুল আহমেদ খানকে দেওয়া একটি চিঠি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের হাতে এসেছে, যেখানে সু স্পষ্ট প্রমাণ হয়েছে তাদের অবৈধ সম্পর্ক ছিল। এবং সাবেক চেয়ারম্যান মকবুল আহমেদ খান কে ব্ল্যাকমেইল করে ইউনিভার্সিটি নিজের নামে লিখে নেওয়া সুস্পষ্ট প্লান করেছিলেন ফারজানা আলম তারও প্রমাণ উঠে এসেছে এই চিঠিতে।

তিনি আরও বলেন, একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনীতি চলবে না, যে যত বড় শক্তিশালী ব্যক্তিই হোক না কেন ইইউবিতে কোনো দুর্নীতিবাজের জায়গা নেই। জাল PHD সার্টিফিকেট ব্যবহারের সত্যতা পাওয়াই বিজনেস চেয়ারম্যান ফারজানা আলম পদত্যাগ করেছেন এছাড়াও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category