• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া দেশে শৃঙ্খলা ফিরবে না: অধ্যক্ষ সোহরাব

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৫৮ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া দেশে শান্তিশৃঙ্খলা ফিরবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।সোমবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সোহরাব উদ্দিন বলেন, জনপ্রতিনিধি ছাড়া দেশে পূর্ণ শান্তি স্থাপন অত্যন্ত কঠিন। এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা।একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও ৯০ ও ২৪ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী সোহরাব উদ্দিন বলেন, ইউনূস সাহেব ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ মানে, ভালো দল চালাবেন এমনটা নাও হতে পারে।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কুষ্টিয়া সদর থানা বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, সহ সভাপতি নুরুন নবী বাবু ও আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category