• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ার বিশিষ্ট আলেম মুফতি মিঞা হোসেনের জানাজা সম্পন্ন

খালিদ হাসান সিপাই / ১৬৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার প্রবীণ আলেম খাজানগর বড় মসজিদের খতিব বড় আইলচারা জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক মোহতামীম, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক বিশিষ্ট আলেম মুফতি মিঞা হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাতে ঘুমের মধ্যে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা বাদ আছর খাজানগর দাখিল মাদ্রাসার পাশে একটি মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। জানাজা শেষে ঘোষপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া সদর আসনের মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা, বড় আইলচারা জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার মোহতামীম মুফতি আব্দুল হামিদ, কুষ্টিয়া উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলা সভাপতি আজমল ইসলাম, মরহুম মুফতি মিঞা হোসেনের জামাই ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল,খাজানগর বড় মসজিদের সভাপতি আব্দুস সালাম প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।মরহুম মুফতি মিঞা হোসেনের ইন্তেকালে জানাজায় অংশ গ্রহন করে গভীর শোক প্রকাশ করেন জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রিয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা শূরা সদস্য হামিদুল ইসলাম, উলামা বিভাগের কুষ্টিয়া জেলা সেক্রেটারী মাওলানা ইয়াসির আরাফাত, জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারী ডাঃ রায়হান আলী, বটতৈল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাঈফুদ্দিন, বটতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু, আলহাজ¦ মুফতি আলী হুসাইন ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ। মরহুম মিঞা হোসেনের দেশের বাড়ি ময়মনসিংহে। আশির দশকের দিকে তিনি কুষ্টিয়ায় আসেন। কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা জামিয়া ইসলামিয়া কারগরী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং স্থাপন করেন। সেখানে মোহতামীম হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে খাজানগর বড় মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব নেন। এ যাবৎ পযর্ন্ত ওই মসজিদের দায়িত্বই পালন করে আসছিলেন। সেই সাথে পোড়াদহ হাইস্কুলের সহকারী শিক্ষক হিসাবে চাকুরী নেন। সেখান থেকে অবসরে যান।ইসলামী সংগঠনের জন্য তিনি নিবেদিত ছিলেন। তিনি চাকুরীর সুবাদে খাজানগরে জায়গা জমি কিনে বাড়িঘর করে স্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category