• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ইসলামি বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৩৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব হল) পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজিজুর গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখা গেলে পরে উদ্ধার করেন একদল শিক্ষার্থী।

নিহত ওই শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তবে তিনি সাঁতার কাটতে গিয়ে নাকি অন্যকোন কারণে মৃত্যুবরণ করছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, এখানে নিয়ে আসার পর তার পালস আমরা পাইনি৷ তবে আমাদের এখানে ডেথ ডিক্লেয়ারেশনের সু্যোগ না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, কয়েকজন ফোনে জানায় যে হলের পুকুরে একটি লাশ ভাসতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে অন্যান্য অফিসারদের নিয়ে এসে পুকুরের মাঝামাঝি জায়গায় লাশ ভাসতে দেখে সবার সহযোগিতা কিনারায় নিয়ে আসি। তাকে ওপরে তোলার পরে সে বেঁচে আছে কিনা পরীক্ষা করার জন্য ইবি মেডিকেলে নিয়ে আসি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিতভাবে সব বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category