• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় ওএমএস ডিলার নির্বাচনে হট্টগোল, নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: / ৩২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

কুষ্টিয়া পৌরসভার ২১ ওয়ার্ডের ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারিতে অংশ নেওয়াদের মধ্যে আওয়ামী লীগ কর্মীর নাম থাকায় হট্টগোল করেছে বিএনপি জামায়াত ও ছাত্র জনতার নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি করার আয়োজন চলছিল। 
এ সময় লটারিতে অংশ নেওয়া ডিলারদের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় আওয়ামী কর্মী ও দোষরদের নাম থাকায় বাধ সাধে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার নেতাকর্মীরা। তারা একযোগে আওয়ামী দোষরদের নাম বাদ দেওয়ার জন্য শোরগোল ও হট্টগোল শুরু করে। অনেকেই লটারি অনুষ্ঠান থেকে বের হয়ে যান। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category