পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ কে যুবদলের নেতা কর্তৃক পাথর দ্বারা নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে, কুষ্টিয়ায় বিক্ষুব্ধ ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মিরপুর ছাতিয়ান গোলাবাড়িয়া বাজারে তরুণ ছাত্রনেতা রাহুল বিশ্বাসের নেতৃত্বে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদী ছাত্রজনতার ব্যানারে রাহুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এভাবে একজন নিরীহ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা মানবিকতার চরম অবক্ষয়। প্রশাসনকে দ্রুততম সময়ে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় বক্তারা বলেন, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।