• সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় রথে মেলায় চাঁদাবাজি, সংবাদ সংগ্রহে সাংবাদিক লাঞ্চিত

নিজস্ব প্রতিবেদক: / ২৪৪ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার এনএস রোডের দুই পাশে ফিরতি রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় কুষ্টিয়া পৌরসভার ভুয়া খাজনা রশিদে চাঁদাবাজি করছে এক শ্রেণীর দুর্বৃত্তরা।

এমনই খবর পেয়ে ৫ই জুলাই দুপুর ১টা কুষ্টিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এনএস রোডের তোফাজ্জল হেলথ কেয়ারের সামনে গেলে ৭-৮জনের একটি চাঁদাবাজ দল রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় আগত প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৫০, ১০০ কোন কোন ক্ষেত্রে ২০০ টাকা পর্যন্ত পৌরসভার খাজনা আদায়ের ভুয়া স্লিপ দিয়ে টাকা আদায় করছে এই চাঁদাবাজ গ্রুপ।

সরেজমিনে গেলে তখনো অস্থায়ী দোকানগুলো থেকে পৌরসভার ভুয়া রসিদ দিয়ে টাকা আদায় করছিল এসব চাঁদাবাজরা। সেসময় ক্যামেরায় অবৈধভাবে টাকা আদায়ের দৃশ্য ধারণ করা হয়।

পরে পৌরসভার রশিদ দিয়ে চাঁদা আদায়কারীদের কাছে পৌরসভার অনুমতি না থাকার পরও কিভাবে চাঁদা আদায় করছে জানতে চাইলে, এটিএন বাংলা ও জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি খ. তুহিন আহমেদসহ ঘটনাস্থলে থাকা স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে চাঁদাবাজরা।

এ সময় সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি ক্যামেরা পার্সেন্ট সালাউদ্দিন আহমেদের মানিব্যাগ ছিনিয়ে নেয় এই দুর্বৃত্তরা। এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর কৌশিক আহমেদের ডান হাত খ্যাত রোমান (৪৫), পিতা: মজনু, শামিম(৪০), পিতা: মৃত লাল উভয়ের বাড়ি আড়োয়াপাড়া,রাজার পুকুরের পাশে। বাকি চাঁদা আদায়কারী আসিফ, তারেক, শাহিন, খোকনের নাম পাওয়া গেলেও অন্যদের নাম জানা যায়নি।

রথে আসা অস্থায়ী দোকানদার মো : সামাদ জানান, দীর্ঘদিন রথের সময় আমি এখানে গৃহস্থালীতে ব্যবহার্য দা,বটি,কাঁচি বিক্রি করে আসছি। এবারে দেখছি রথে আসা অস্থির ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া হচ্ছে চাঁদা। এর আগে কখনো এমনটি দেখিনি।

রথের মেলায় ব্যবসা করতে আসা বারাদি এলাকার শাজাহান মালিথার ছেলে অস্থায়ী কাপড়ের দোকানদার মাহাবুল জানান, আগে কখনো এ ধরনের চাঁদাবাজি ছিল না। এবারে প্রথম খাজনা তোলার নামে চাঁদাবাজি চলছে। খাজনার টাকা প্রসঙ্গে জানতে চাইলে মারতে উদ্যত হচ্ছে এরা।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো:মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ ধরনের অভিযোগ আমরা আগেও শুনেছি। এ বিষয়ে থানায় জাল রশিদে খাজনা আদায়ের কারনে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

ফিরতি পর্বের রথের মতো এক সপ্তাহ আগেও রথ যাত্রার প্রথম পর্বে গ্রামীণ মেলার অস্থায়ী দোকানগুলো থেকে একইভাবে চাঁদা তোলার অভিযোগ করেন মেলার এসব দোকানদাররা। তবে চাঁদাবাজদের সকলেই আওয়ামী শাসন আমলে দলীয় প্রভাবে একই কর্ম করলেও এখন অপকর্ম করছে জেলা বিএনপি’র নেতাদের ছত্র ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category