• সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ডাম্প ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো দুই বন্ধুর

আজাদীর কন্ঠ ডেস্ক / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সম্পাদকীয় প্রতিবেদক:

কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার যোগীপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)।এ সময় অপর একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যোগীপোল এলাকায় বিপরীতগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তুষারের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বি ও মারা যান। আহত প্রশান্ত হাসপাতালে চিকিৎসাধীন।এ বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও ঘাতক ট্রাক উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category