• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটির বর্ণিল অভিষেক

নিজস্ব প্রতিবেদক: / ২৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আজাদীর কন্ঠ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে প্রতিশ্রু‌তিশীল সংগঠন কু‌ষ্টিয়া সাংবা‌দিক ফোরা‌ম ঢাকার বর্ণিল বা‌র্ষিক সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে সদ্যবিদায়ী সভাপ‌তি রে‌জোয়ানুল হক রাজার সভাপতিত্বে প্রথমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বিদায়ীদের সংবর্ধনা শেষে নব‌নির্বা‌চিত সভাপ‌তি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রনজক রিজ‌ভী, সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলামসহ নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন ক‌মিশনার ড. কাজল রশীদ শাহীন। নতুন সভাপতি আবু বকর সিদ্দীক বলেন, কুষ্টিয়ার সামগ্রিক উন্নয়নে এই ফোরামের সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। আগামীতে তার কমিটি সেই গুরুত্বপূর্ণ কাজটি রাখবে বলে আশা ব্যাক্ত করেন।এ‌ অনুষ্ঠানে যোগ দেন বাংলা‌দেশ জাতীয় ক্রিকেট দ‌লের সা‌বেক অধিনায়ক কুষ্টিয়ার কৃতি সন্তান হা‌বিবুল বাশার সুমন। তিনিও এই সংগঠনের প্রয়োজনে এবং কুষ্টিয়ার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আর প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী।তিনি বলেন, নতুন কমিটির নেতৃত্ব সঠিকভাবে এগিয়ে যাবে। বিগত দিনের চেয়ে এই ফোরাম আগামীতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ, সাধারণ সম্পাদক আদিত্য শাহীন ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারীসহ অন্যরা।উপস্থিত বক্তারা ব‌লেন, সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে কু‌ষ্টিয়ার সকল উন্নয়‌নে গণমাধ্যমকর্মী‌দের ভূ‌মিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত কু‌ষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপ‌তি আবু বকর সিদ্দীক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক রনজক রিজ‌ভী, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু, সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজ্জীনা তনু, নির্বাহী সদস্য আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, মাহমুদুল করিম চঞ্চল, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মো. জাহিদুজ্জামান, ওয়াহেদ আহমেদ উজ্জল, জহির মুন্না ও সাবিনা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category