• সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী স্বামী-স্ত্রীকে খুঁজছে পুলিশ

মাহফুজ হৃদয় / ২৭২ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

আজাদীর কন্ঠ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় বাড়ীর কাজের মেয়ে জেসমিন আক্তার রিংকু (১২) নামের এক কিশোরীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ শামীম-অর-রশীদ (৪০) ও তার স্ত্রী মোছাঃ রুনা খাতুন (৩৫) কে পুলিশ খুঁজছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডী থানার মামলা নং ১৮ তারিখ ২৫/০৯/২০১১ বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ৩০২ ধারা অনুযায়ী বাড়ীর কাজের মেয়েকে হত্যার দায়ে মহানগর বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক জনাব কে, এম ইমরুল কায়েস গত ১০ মার্চ ২০২২ ইং তারিখে মামলার আসামী মোঃ শামীম-অর-রশীদ (৪০) ও তার স্ত্রী মোছাঃ রুনা খাতুন (৩৫) আসামীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
পুলিশ সূত্রে আরও জানা যায় যে, আসামী মোঃ শামীম-অর-রশীদ (৪০) ও তার স্ত্রী মোছাঃ রুনা খাতুন (৩৫) আসামীদেরকে অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালত কুষ্টিয়া কর্তৃক দোষী সাব্যস্ত করে আরও একটি চাঞ্চল্যকর স্বামী-স্ত্রী (স্বামী-শাহিনুল জাফর এবং স্ত্রী-চম্পা আলম) হত্যা মামলায় বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ কুষ্টিয়া, জনাব মোঃ তাজুল ইসলাম গত ০৮ আগষ্ট ২০২২ ইং তারিখে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ৩০২ ধারা অনুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ প্রদান করেন। যাহার মামলা নং জি আর ১৯৭/২০২০ কুষ্টিয়া।
মামলা সুত্রে জানা গেছে, মামলার ১ নং আসামী এবং বিএনপি সমর্থিত বহুল প্রচারিত পত্রিকা (যাহার কার্যক্রম বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে) ‘দৈনিক আমার দেশ’ এর সাব-এডিটর মোঃ শামীম-অর-রশীদ, পিতা- মোঃ হারুন-অর-রশীদ, সদস্য কদমতলী থানা বিএনপি, কদমতলী, ঢাকা।
স্থায়ী সাং- ১১০/১, ১১০ শহীদ হেলাল উদ্দিন লেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, এপি সাং- বাসা নং-০৪, কলেজ রোড, কদমতলী, ঢাকা এবং ০২ নং আসামী মোছাঃ রুনা খাতুন, স্বামী- মোঃ শামীম-অর-রশীদ, সদস্য- কদমতলী থানা মহিলা দল, বিএনপি, স্থায়ী সাং- ১১০/১, ১১০ শহীদ হেলাল উদ্দিন লেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, এ পি – সাং- বাসা নং-০৪, কলেজ রোড, কদমতলী, ঢাকা দীর্ঘদিন পলাতক থাকায় আদালতের নির্দেশ মোতাবেক তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পুলিশ তাদেরকে গ্রেফতারের উদ্দেশ্যে হন্য হয়ে খুঁজছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category