• সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

চুরির অভিযোগে কুষ্টিয়ার রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

আজাদীর কন্ঠ ডেস্ক:  কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালিরঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুরমান জিকে বালিরঘাট এলাকার আব্দুল কালামের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ বেশ কয়েকজন সুরমানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। নিহত সুরমানের ছোট ভাই সেলিম “আজাদীর কন্ঠ” কে জানান, সামনের বাড়ির হালিম বিক্রেতা হাকিম মঙ্গলবার সকালে তাদের বাড়ি থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে প্রথমে আমাদের ছোট ভাই আশরাফুলকে আটকে রেখে বেধড়ক মারপিট করেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে আমার বড় ভাই রিক্সা চালক সুরমানকে ধরে নিয়ে যায়। এ সময় বাড়ির সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় হাকিমসহ তার সঙ্গীরা। এরপর সুরমানকে খুঁজে পাওয়া যায়নি। আমরা এর বিচার চাই। 
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ির বাথরুমের চালার এঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল থেকে আমরা সম্ভাব্য স্থানে ভাইকে খুঁজেছি। কুষ্টিয়া মডেল থানার এসআই খাইরুজ্জামান “আজাদীর কন্ঠ” কে বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্টেই মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category