বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জেলা, থানা ও পৌর শাখার দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত গুরুত্বপূর্ণ পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান আরিফ। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি রেজাউল করিমসহ জেলা, থানা ও পৌর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক কুষ্টিয়ায় একটি নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নাগরিক সমাবেশকে সফল করতে কুষ্টিয়ার প্রতিটি থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আলেম-উলামা, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার জন্য সকল দায়িত্বশীলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। এসময় কেন্দ্রীয় নেতা কুষ্টিয়াবাসীকে আহবান জানিয়ে বলেন,
আসুন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ১৮ জুলাইয়ের নাগরিক সমাবেশকে সফল করি। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন।