• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ ইবি শিক্ষিকা হত্যা: মায়ের হত্যাকারীদের বিচার দাবিতে রাজপথে নাবালক ৪ সন্তান নারীদের জন্য ফরজ বিধান পর্দা: হিজাব পড়ে মুখমন্ডল খুলে রাখা ইসলামে হারাম খোকসা পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা জসিম

কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার প্রয়াত সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার জাহিদ হাসান এর স্বরণে, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার জীবনী ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৩১/০৩/২০২৬) মঙ্গলবার দুপুর ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ স্বরণসভা/ স্মৃতিচাড়ণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সভাপতি আল্লামা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলাদেশ খোলফত মসলিস কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন, কুষ্টিয়া সদর সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলামা মোমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতী আলমগীর হোসাইন, মুফতী নাঈম বিন ইব্রাহীম হুসাইন কাছেমী, সাংবাদিক ইব্রাহীম খলিল সহ খেলাফত মজলিস, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কুষ্টিয়ার কৃতি সন্তান মরহুম জাহিদ হাসান একাধারে একজন নির্ভীক সমাজসেবক, ইঞ্জিনিয়ার, ইসলামী রাজনীতিবীদ, ইমাম ও খতীব এবং তরুণ হাফেজ মাওলানা ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলামী রাজনীতি ও মসজিদের ইমামতির পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কুরআনের খেদমত করে গেছেন। যা তাঁর গভীর জ্ঞান, বিশুদ্ধ চিন্তাভাবনা এবং ইসলামের প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ। মরহুম জাহিদ হাসান স্বরণে জীবনী ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, তিনি আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেও তাঁর জীবনের প্রতিটি অধ্যায়  আমাদের জন্য অফুরন্ত প্রেরণার উৎস এবং ইসলামের পথে চলার অবিচল দিকনির্দেশনা। প্রসঙ্গত, গত ২৪ মার্চ বিকেল সাড়ে ৪টায় ইসলামি ব্যক্তিত্ব, বরেণ্য আরবি সাহিত্যিক ও লেখক, কীর্তিমান শিক্ষাবিদ এবং তরুণ ইসলামী রাজনীতিবীদ হাফেজ মাওলানা মরহুম জাহিদ হাসান এর মৃত্যু হয়।সবশেষে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল লতিফ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category