• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য

এইচ,এম, বেলাল হুসাইন / ১০০৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় সংঘটিত এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা, উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মনোহরপুর গ্রামের বাসিন্দা মোঃ সানোয়ার হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি হুমকি-ধমকি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় নিজের আধিপত্য বজায় রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক এক নৃশংস হামলার ঘটনায় এসব অভিযোগ নতুন করে সামনে আসে। মামলার বিবরণ অনুযায়ী, সানোয়ার হোসেন একটি ধারালো চাইনিজ কুড়াল দিয়ে সজিবের ওপর হামলা চালান। হত্যার উদ্দেশ্যে মাথায় একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার কপাল ও শরীরের ডান পাশে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২১)। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, সানোয়ার হোসেন দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন। স্থানীয়দের মতে, তার কর্মকাণ্ডের ফলে এলাকার তরুণ সমাজ মাদকাসক্তির ঝুঁকিতে পড়ছে, যা সামাজিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি সরকারি প্রতিষ্ঠানের সাস্টেইনেবল ফাইন্যান্স ইউনিট (SFU)-এর প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এ বিষয়ে কুমারখালী থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।
এ ঘটনার পর পুরো এলাকায় অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category