• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন খেলাফত মজলিসের প্রার্থী আরিফুজ্জামান

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩১৫ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আরিফুজ্জামান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত ২২ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাফেজ মাওলানা আরিফুজ্জামান বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সূরা সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।

নিজের স্বপ্ন, পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে সাংবাদিকদের “রিকশা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ বলেন—“এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও আমানতদারিত্বের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই আমার প্রধান অঙ্গীকার।” এছাড়াও এই সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুজ্জামান আরিফ বলেন, ‘১৭ বছর পরে যেহেতু ভোট দিতে পারছি। জনগণের যে সারা আশা করি রিকশা মার্কা বিজয়ী হবে ইনশাল্লাহ। থানা লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধার না হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে।’ “রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়—এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। সুযোগ পেলে কুষ্টিয়া–২ আসনকে দুর্নীতিমুক্ত উন্নয়নের দৃষ্টান্তে পরিণত করব।” এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। প্রার্থীদের মনোনয়ন দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category