সমাজের জন্য ভালো কাজ, শিশুর জন্য সাহায্য – ইসলামী মূল্যবোধে গড়ে উঠুক নতুন প্রজন্ম। এমন মহৎ চিন্তাধারা বাস্তবায়নের লক্ষ্যে, হাটি-হাটি পা-পা করতে করতেই একটি বছরে পদার্পণ করলো “প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন”। কুষ্টিয়া সদর উপজেলা শহরে পৌরসভার ২০নং ওয়ার্ড কুমারগাড়া, নছিমনমোড়, হররা প্রমুখ এলাকা থেকে এ সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু। ইতিমধ্যে মানবসেবায় ব্যাপক সুনাম কুড়াচ্ছে এই সামাজিক সেচ্ছাসেবী মানবিক সংগঠন “প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন” এর দায়িত্বশীলবৃন্দ। ইসলামী ভাবধারার একদল যুবকদের উদ্যোগে পবিত্র কুরআন ও পবিত্র হাদিসের আলোকে, আল্লাহ তায়ালা কর্তৃক প্রেরিত এনং রাসূল সাঃ এর উপর নাজিল কত মহাগ্রন্থ আল-কুরআন এর দিকনির্দেশনা মোতাবেক পরিচালিত এই “প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন”। সংগঠনটির নেতাকর্মীদের চৌকস চিন্তাধারা ও উপস্থিত বুদ্ধিমত্তা কে পুঁজি করেই এগিয়ে চলেছে ফাউন্ডেশনটি। যার কারণে জনগণের মাঝে ব্যাপক সারা ফেলেছে “প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন”। সংগঠনটির সমর্থনে এলাকার বৃত্তবানদের অর্থ বুদ্ধি শ্রম সময় সকলকিছুই যথাসাধ্য দিয়ে সহযোগিতা করে চলেছেন। এভাবেই সুনামের সহিত সংগঠনটি তার নীতির উপর অটল থেকে এক বছরে পদার্পণ করেছে।

(২৬/১২/২০২৫) শুক্রবার প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি কুষ্টিয়া শহর এলাকার কুমারগাড়া নছিমনমোড়ের পার্শ্ববর্তী হররা পুকুর পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় মোহাম্মদ আশরাফুল ইসলাম পালাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরপাড়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ আসলাম হোসাইন নুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদীর কন্ঠ পত্রিকার সাংবাদিক হাফেজ মুহাম্মদ শরিফুল ইসলাম শরিফ। এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন এর অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীবৃন্দ। সর্বপোরি মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আসলাম হোসাইন নুরী। ইসলামী চিন্তাধারা লালনকরে এভাবেই দিনব্যাপী বর্ষপূর্তি উদযাপন করলেন, সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলাতে মানবসেবায় নিয়োজিত “প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন”।