• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কর্মশালা

মোঃ সম্রাট ইসলাম / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ সম্রাট ইসলাম।।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সেতু এনজিওর আয়োজনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের মজমপুর এনজিওটির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সেতুর নির্বাহী পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস। সেতুর আইসিটি অফিসার হারুন অর রশিদ প্রমুখ। কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত নারী ও কন্যাদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। এসময় বক্তারা বলেন,ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের কারণে নারী ও কন্যাশিশুরা নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ, প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ এবং সর্বপক্ষীয় অংশগ্রহণ জরুরি। এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তা, ডিজিটাল নিরাপত্তা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কর্মশালা শেষে নারী নির্যাতন প্রতিরোধে অবদান রাখায় ১২ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category