• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ার পোড়াদহ ইউনিয়নে নির্বাচনী সভায় খেলাফতের এমপি প্রার্থী আরিফুজ্জামান

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩১৫ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত কুষ্টিয়া-২ আসনের এমপি পদপ্রার্থী ও কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুজ্জামান এর ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বা’দ আছর

কুষ্টিয়া-২ আসন মিরপুর উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে ও পোড়াদহ ইউনিয়নের আয়োজনে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী ইব্রাহিম হোসাইন কাসেমী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান।উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সদর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন মুফতি বশির উদ্দিন, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা আমির হামজা, মাওলানা আব্দুল আজিজ, হাফেজ মাওলানা মুফতী নাসিম আহমাদ,
মুফতি মেহেদী হাসান, মুফতি আলমগীর হোসাইন,
হাফেজ ইব্রাহিম হোসাইন হীরক, মাওলানা হারুন-রশিদসহ জেলা ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুকূল পোলিং ফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার মিরপুর–ভেড়ামারা ২ আসনে বিজয় অর্জন করবে। মিরপুরকে কেন্দ্র করে পুরো কুষ্টিয়ার রাজনীতি, সামাজিক পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।”
বক্তারা আরও বলেন “আমরা এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অবাধ নেশাদ্রব্য ব্যবহার-বাণিজ্য, সুদ–ঘুষ, জুলুম–নির্যাতন ও নৈতিক অবক্ষয় বন্ধ হবে। মদিনার রাষ্ট্রে যেমন অমুসলিম সম্প্রদায় নিরাপদ ছিল, ঠিক তেমনি বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় এলে বাংলাদেশেও সকল সংখ্যালঘু ও নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা লাভ করবে। সভা শেষে দলীয় নেতারা মাঠ পর্যায়ে জনসংযোগ বৃদ্ধি, সংগঠনকে শক্তিশালী করা এবং নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category