• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো নয়টি ভাটা

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২০৪ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নয়টি অবৈধ ইটভাটা। এ সময় প্রায় এক কোটি টাকার কাঁচা ইট নষ্ট করা হয়। মঙ্গলবার সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাশার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানকে নিরাপদ রাখতে সহযোগিতা করেন, কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত একাধিক ভাটায় অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান বলেন,চরসাদীপুর ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। এখানে আসা যেমন কষ্টকর, ঠিক তেমনি অভিযান পরিচালনাও চ্যালেঞ্জিং। তবুও অবৈধ ইটভাটা উচ্ছেদে আমরা কঠোর অবস্থানে আছি। আজ নয়টি ভাটা উচ্ছেদ করেছি, আরও কয়েকটি শনাক্ত আছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category