• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

রফিকুল্লাহ কালবীর ওপর হামলাকারীদের কোন ছাড় দেয়া হবেনা : কুষ্টিয়া প্রেসক্লাব

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৮১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়া প্রেসক্লাবের কতিপয় কিছু সদস্যরা মানছেনা নিয়মনীতি গঠনতন্ত্র।প্রেসক্লাবের মধ্যে ঘটে গেলো বর্বরোচিত হামলার ঘটনা, মর্মান্তিক আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সাংবাদিক রফিকুল্লাহ কালবী। কুষ্টিয়া মডেল থানায় হয়েছে মামলা। মামলার প্রধান আসামী খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ভয়েজ অফ কুষ্টিয়া নামক ফেইসবুক পেইজের মালিক মুন্সী শাহীন আহমেদ জুয়েল। এদিকে সাংবাদিক রফিকুল্লাহ কালবীর ওপর হামলার ঘটনায় কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। হামলার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। একইসাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাতে কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী পরিষদের এক জরুরী সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এসব কথা বলেন। গত সোমবার (৭ অক্টোবর) রাতে সাংবাদিক রফিকুল্লাহ কালবীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ হামলার ঘটনার সাথে ক্লাবের তিনজন সদস্য জড়িত থাকার অভিযোগ উঠেছে। জরুরী সভায় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে অভিযুক্ত তিন সদস্যের সদস্য পদ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পদ স্থগিত হওয়া সদস্যরা হলেন দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল, দৈনিক ট্রাইব্যুনাল পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আমিন হাসান এবং দৈনিক যায়যায় দিন ও গ্লোবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি সামিউল আজিম সনি আজিম।
এছাড়াও নির্বাহী পরিষদের সভায় ঘটনার সুষ্ঠু তদন্তে প্রেসক্লাবের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং অভিযুক্তদের কেন স্থায়ীভাবে প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করা হবে না তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক এ বিষয়ে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক এ এম জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য আনিসুজ্জামান ডাবলু, এম এ জিহাদ, এ এইচ এম আরিফ, নুরুল কাদের ও এস এম রাশেদ। জরুরী সভায় সিদ্ধান্ত নেওয়া হয় কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার যথাযথ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য ক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া প্রেসক্লাবের তিনজন সদস্যসহ চার সাংবাদিকের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category