• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার রাজপথে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৩২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বা’দ আছর কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সদর থানা সভাপতি মুফতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, পৌর সেক্রেটারি হীরক, মিরপুর সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার, মিরপুর ফোর সভাপতি প্রফেসর আব্দুস সালাম, মিরপুর পৌর সেক্রেটারি মাওলানা আবুল হাসেম, ইবি সভাপতি মুফতি আলমগীর প্রমুখ। এছাড়াও দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নির্বাচনী গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে। তিনি সতর্ক করে বলেন,”যদি এই দাবিগুলো পূরণ না হয়, তবে খেলাফত মজলিস কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। জুলাই গণহত্যার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে। যদি এর বিচার দৃশ্যমান না হয় তবে প্রমাণিত হবে সরকার কোনো নির্দিষ্ট দলের কাছে জিম্মি হয়ে গেছে এবং সীমাশক্তি ও ভারতীয় আধিপত্যের কাছে নতি স্বীকার করছে। জনগণের রক্তের প্রতি অবিচার চলতে থাকলে এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই; সেক্ষেত্রে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।”বক্তার আরো বলেন নির্বাচনের প্লেন ফিল্ড অবশ্যই করতে হবে পাশাপাশি জাতীয় পার্টি সহ ১৪দলকে নিষিদ্ধ করতে হবে। সবশেষে সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান বক্তব্যের শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category