• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ কুষ্টিয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত 

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৫১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার কওমী মাদ্রাসার প্রিন্সিপালগণ ও মসজিদের ইমাম খতীবরা উপস্থিতি ছিলেন,বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের মিফতাহুল উলূম মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচিতি ও পরামর্শ সভায় আলেম ওলামাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা ইব্রাহিম হুসাইন কাছেমী কে সভাপতি এবং মাওলানা রফিকুল ইসলাম নদভী কে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল লতিফ খানকে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্যের কুষ্টিয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। 

‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ হলো একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যারা হযরত মুহাম্মদ (সাঃ) এর পর আর কোনো নবীর আগমন ঘটবে না এই বিশ্বাসকে (“খতমে নবুওয়াত”) সংরক্ষণের জন্য কাজ করে। এই সংগঠনটি বাংলাদেশে ইসলামের মৌলিক বিশ্বাসকে রক্ষা করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে বলে জানা গিয়েছে। সংগঠনটির প্রধান কাজ হলো: খতমে নবুওয়াতের উপর জনসচেতনতা বৃদ্ধি করা।মিথ্যা নবুওয়াতের দাবিদারদের বিরুদ্ধে জনমত গঠন করা।ধর্মীয় আলোচনা ও সেমিনারের আয়োজন করা।প্রকাশনা ও প্রচারণার মাধ্যমে এই বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া।সংগঠনটি এভাবেই বাংলাদেশে ইসলামের এই গুরুত্বপূর্ণ আকিদা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন,আমরা মুসলমান। আমাদের বিশ্বাস হলো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। তারপরে নতুন করে কেউ নবী-রাসুল হিসেবে আসবেননা। এটা কুরআন-সুন্নাহ, ইজমা-কিয়াসের সর্বসম্মত বক্তব্য। এ বিষয়টি দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস। যা অস্বীকার করলে কিংবা সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না। অথচ তথাকথিত ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামধারী কাদিয়ানীরা নিজেদের মুসলিম দাবি করলেও উল্লেখিত বিশ্বাসটি অস্বীকার করে এবং ভারতে জন্ম নেয়া গোলাম আহমদ কাদিয়ানীকে নিজেদের নবী হিসেবে বিশ্বাস করে। যার ফলে তারা মুসলমানদের ধর্ম বিশ্বাস থেকে বের হয়ে যায়। তাদের নতুন এক ধর্ম বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, সেটা হলো- কাদিয়ানী ধর্মমত। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করলে তারা তাদের নতুন ধর্ম কাদিয়ানী ধর্মের অনুসারী হিসাবে এদেশে বসবাস করবে।কুষ্টিয়া জেলার শীর্ষ স্থানীয় আলেমরা আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে এবং ইসলামের নামে তাদের সকল প্রকাশনা, প্রচার-প্রচারণা নিষিদ্ধ করতে হবে, ইসলামী পরিভাষা ব্যবহার করা অমুসলিমদের জন্য সম্পূর্ণ অবৈধ। অতএব ইসলামের সকল পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, আজান, ইকামত, নবী, মাহদী শব্দ ইত্যাদি তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান।এছাড়াও অনুষ্ঠানে লিখিত দাবি জানানো হয়, ১৯৯৩ সালে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল জলিল ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনের দৃষ্টিতে কাদিয়ানীরা অমুসলিম বলে যে রায় প্রদান করেছে অতিসত্বর বিল পাস করে কাদিয়ানীদের ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করতে হবে।

এদিকে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ কুষ্টিয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি অনুষ্ঠানে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হন, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম হুসাইন কাছেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুল হামিদ, সহ-সভাপতি মাওলানা শামছুল হক, সহ-সভাপতি মুফতী আমিনুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু দাউদ, সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মুফতী রেজাউল করিম (ধাপারিয়া), সহ-সভাপতি মুফতী রেজাউল করিম (ফজলুল উলূম), সহ-সভাপতি মুফতী জহির ইবনে মুসলিম, সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম নদভী, সহ-সাধারণ সম্পাদক মুফতী মুখতারুজ্জামান, সহসাধারণ সম্পাদক মুফতী আশরাফ আলী, সহসাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মুফতী দেলাওয়ার হুসাইন, সহসাধারণ সম্পাদক মুফতী আলমগীর হুসাইন, যুগ্ম সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, যুগ্ম সহ সাধারণ সম্পাদক মাওলানা মোমিনুল ইসলাম, যুগ্ম সহ সাধারণ সম্পাদক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ্, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আরিফ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী সাব্বির আহমাদ, কোষাধ্যক্ষ মাওলানা আরিফুজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, সহপ্রচার সম্পাদক মাওলানা আবু রায়হান, সহ-প্রচার সম্পাদক মুফতী আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মাওলানা হাসান মুরাদ, সহ-দফতর সম্পাদক মুফতী আলি মুর্তজা, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী আফজাল হুসাইন কাছেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মশিউর রহমান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ তরিকুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ফারুক হোসেন। নির্বাহী সদস্য মাওলানা দেলাওয়ার হুসাইন,নির্বাহী সদস্য হাফেজ শাকিরুল ইসলাম, নির্বাহী সদস্য মুফতী মাসুদুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা বশীর উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা সাইদুল ইসলাম,নির্বাহী সদস্য মাওলানা আসাদুজ্জামান,নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কাদের, নির্বাহী সদস্য হাজ্বী আব্দুল জব্বার, নির্বাহী সদস্য মুফতী আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা শাহ জালাল, নির্বাহী সদস্য মুফতী ইব্রাহীম হুসাইন, নির্বাহী সদস্য মাওলানা বেলাল,নির্বাহী সদস্য মাওলানা নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ খালেদ সাইফুল্লাহ, নির্বাহী সদস্য মাওলানা উবাইদুল্লাহ,নির্বাহী সদস্য হাফেজ আক্তারুজ্জামান, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আবু সুফিয়ান, নির্বাহী সদস্য মাওলানা আলী আকবর,নির্বাহী সদস্য হাফেজ মাসুদুর রহমান,নির্বাহী সদস্য হাফেজ বরকতুল্লাহ। সর্বোপরি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল হামিদ মধুপুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category