কুষ্টিয়ার সাহসী সাংবাদিক তারিকুল হক তারিক।আদর্শবাদী ও সাহসী সাংবাদিক তারিকুল হক তারিক সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভীক থাকার কারণেই তিনি কুষ্টিয়ার সাংবাদিকদের একজন অকুতোভয় সৈনিক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন।রক্তচক্ষুকে অগ্রাহ্য করে দেশ ও মাতৃকার কল্যানে জীবনের ঝুকি নিয়ে নির্ভিক সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন এই সাংবাদিক তারিকুল হক তারিক।১৯৮৬ সালে অষ্টম শ্রেনীতে অধ্যায়নকালীন সময় থেকে কুষ্টিয়া থেকে প্রকাশিত ইস্পাত পত্রিকায় সাংবাদিকতা হাতেখড়ি। আর সংবাদপত্রের গুরু হিসেবে মনে করেন প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী ও তার সন্তার মনজুর এহসান চৌধুরীকেই। শুরুতে স্থানীয় পত্রিকায় সাংবাদিকতার আড়াই বছরের মাথায় জাতীয় পত্রিকা দৈনিক আজকের কাগজ, তারপর ভোরের কাগজ পত্রিকায় দীর্ঘ সাড়ে ৯বছর পরবর্তীতে দৈনিক প্রথম আলো পত্রিকার জন্মলগ্ন থেকে সাড়ে ১২বছর সাংবাদিকতা করেন। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্বপালন করছেন।