বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় সংলগ্ন তাঁজ ইন হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান আরিফ এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোমিনুল ইসলাম, এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন সহ একাধিক ইসলামী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিরা। এসময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়-নীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী সমাজ বিনির্মানেই ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সর্বোপরি উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।