সরকারের দেওয়া পুষ্টি চাউলে মিল মালিকদের সাথে আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে স্বজনপ্রীতি করার অভিযোগ উঠেছে। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মিজানুর রহমান মিন্টু ফকির, ৫ই আগস্ট এর পরে মিজানুর রহমান মিন্টু চেয়ারম্যানের অবস্থান হয় কারাগারে, তারপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি আবুল কালাম আজাদকে। তিনি হয়ে যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দুই তিন জন মেম্বারকে সাথে নিয়ে চলছে তার ঘরে লুটের কারবার, যেমন ইউনিয়নের রাস্তাঘাট- ব্রিজ কালভার্ট এর নামে লুটে নিয়েছে কোটি কোটি টাকা, সরকারি কোনো বাজেট আসলে স্থানীয়ভাবে শক্তিশালী ও ক্ষমতাসীন কিছু মেম্বারদের সাথে নিয়ে ভাগ বাটোয়ারা করে দেদারসে চলছে আবুল কালাম। এমনটিই অভিযোগ তুলেছেন বটতৈল ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণ। এছাড়াও বর্তমান সরকার কর্তৃক বরাদ্দ স্বল্প মূল্যের চাউল আটা তৈল ইত্যাদি পণ্য নিতে যে কার্ড লাগছে এগুলোতেও চলছে স্বজনপ্রীতি, জানা গেছে ক্ষমতাবানেরা ও পয়সাওয়ালারা পাচ্ছে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড,আর বঞ্চিত হচ্ছেন দরিদ্ররা। আবুল কালাম আজাদের দরবার থেকে ফিরে আসা ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমরা অসহায় দরিদ্র মানুষ- আমাদের একটি কার্ড করতে গেলে ইউনিয়ন পরিষদ থেকে দুর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে আরও অভিযোগ রয়েছে, কার্ড দেওয়ার সময় ৫০ টাকা করে আদায় করেছে ইউনিয়ন পরিষদের নিজ নিজ ওয়ার্ডের মেম্বাররা। বিস্তারিত আরও আসছে আগামী পর্বে।