• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ ইবি শিক্ষিকা হত্যা: মায়ের হত্যাকারীদের বিচার দাবিতে রাজপথে নাবালক ৪ সন্তান নারীদের জন্য ফরজ বিধান পর্দা: হিজাব পড়ে মুখমন্ডল খুলে রাখা ইসলামে হারাম খোকসা পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা জসিম ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন: ৪জনকে আসামী করে থানায় অভিযোগ ইবিতে শিক্ষিকাকে জবাই করে নিজের গলায় ছুরি চালালেন কর্মচারী

কুষ্টিয়ায় নিখোঁজের ৭ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া ভূমিহীন এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাছিমা বেগম ওই এলাকার মহেদ আলীর স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমা বেগম তার স্বামী মহেদ আলীর সঙ্গে বাড়ির পাশের কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, সকালে এক নারীর মরদেহ কালিগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “কুষ্টিয়ায় নিখোঁজের ৭ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category